মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দক্ষিণ ইরানে মার্কিন হামলায় ৮ সেনা নিহত

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর অন্তত আট সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। বুধবার (৮ জুলাই) ইরানের সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

বিবৃতিতে বলা হয়, বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহর এলাকার সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় ইরানের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর আট সদস্য নিহত হন।

ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র রাতভর হরমুজগান, বুশেহর ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সেনাবাহিনী যৌথভাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

অন্যদিকে, বুধবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাতেও একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা মেহের ও ফার্স নিউজ জানিয়েছে, পারস্য উপসাগর উপকূলসংলগ্ন অন্তত দুটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য প্রকাশ করেছে আলজাজিরা।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলা ও ইরানের পাল্টা হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x