যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তিনি ইরানের নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তাদের সঙ্গে আর আলোচনায় বসার কোনো অর্থ দেখেন না।
বুধবার ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মতে সব শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা দুর্বৃত্ত এবং অসুস্থ মানসিকতার মানুষের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরও ইরান প্রকাশ্যে তা অস্বীকার করছে। ট্রাম্পের ভাষায়, “আমরা চুক্তি করি, আর তারা বাইরে গিয়ে বলে এমন কোনো আলোচনা হয়নি। তাদের আচরণ অস্বাভাবিক।”
ট্রাম্পের এ মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ থাকার সময় যে উচ্চতায় পৌঁছেছিল, বর্তমান দাম এখনো তার নিচেই রয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ব্যাপক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। জুন মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। ওই সমঝোতায় যুদ্ধ বন্ধ রাখা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে সম্মতি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার জবাবে তারা “শক্তিশালী” সামরিক অভিযান চালিয়েছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর সাময়িকভাবে শিথিল করা নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার দাবি, দক্ষিণ ইরানে হামলা, হরমুজ প্রণালিতে ইরানের পদক্ষেপে বাধা সৃষ্টি এবং তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করেছে।
গালিবাফ বলেন, “ভয়ভীতি ও জবরদস্তির যুগ শেষ। এসব করে কোনো লাভ হবে না। আমরা নতি স্বীকার করব না।”
এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে “একেবারেই প্রয়োজনীয়” বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইরানই প্রথম যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
উল্লেখ্য, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্বাক্ষরিত হলেও পরে কয়েক দফা সংঘর্ষ হয়। ২৬ ও ২৭ জুন উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি শান্ত করার বিষয়ে আবারও সম্মত হয়েছিল দুই দেশ। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর দুই দেশের সম্পর্ক আবারও তীব্র উত্তেজনার মুখে পড়েছে।
স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই
বিষয় : ট্রাম্পের হুমকি

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬