মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পরিপত্র জারি

সরকারি টাকায় বিদেশ সফর ও গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

প্রতীকি ছবি

সরকার ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি অর্থায়নে বিদেশ সফর এবং সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ ঋণে ব্যক্তিগত গাড়ি কেনার সুবিধা স্থগিত করেছে। একই সঙ্গে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়েছে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানগুলো অর্থ বিভাগের অনুমোদন নিয়ে প্রয়োজনীয় যানবাহন কিনতে পারবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন বা প্রতিস্থাপন হিসেবে কেনা সব জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) হতে হবে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য সুদমুক্ত বিশেষ ঋণে ব্যক্তিগত গাড়ি কেনার সুবিধাও আপাতত স্থগিত থাকবে।

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ রাখা হয়েছে। তবে বিদেশি সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী বা বিদেশি প্রতিষ্ঠানের বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ বহাল থাকবে।

প্রশিক্ষণ ইনস্টিটিউটের মৌলিক ও আবশ্যিক প্রশিক্ষণের বৈদেশিক অংশ প্রয়োজন অনুযায়ী বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আয়োজন করা যাবে। এছাড়া প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) ও ফ্যাক্টরি অ্যাক্সেপটেন্স টেস্ট (এফএটি)-এর মতো বিশেষ ক্ষেত্রে, যেখানে বিদেশ সফর অপরিহার্য, সেখানে বিশেষজ্ঞ বা কারিগরি কর্মকর্তাদের ভ্রমণ বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষণ প্রতিষ্ঠানের সেবা গ্রহণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে পরিচালন বাজেটের আওতায় নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেসব নির্মাণকাজ অন্তত ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে শেষ করা যাবে।

এ ছাড়া পরিচালন বাজেট থেকে ভূমি অধিগ্রহণে কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে উন্নয়ন বাজেটের আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ভূমি অধিগ্রহণ করা যাবে।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, পরিচালন বাজেটের থোক বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। পরিকল্পনা কমিশনের অধীন ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতের বরাদ্দও অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া ব্যবহার করা যাবে না। তবে এই পরিপত্র জারির আগে অনুমোদন পাওয়া উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শর্ত শিথিল করা যেতে পারে।

পরিপত্রে সব ধরনের সরকারি ব্যয়ে ‘ভ্যালু ফর মানি’ বা অর্থের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

স্কাই টাইমস/টিএম/৮ জুলাই 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সরকারি টাকায় বিদেশ সফর ও গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x