যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আর কোনো কার্যকারিতা নেই। একই সঙ্গে তিনি ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের নেতৃত্বকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে বলেন, তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন।
ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থান করছেন ট্রাম্প। বুধবার সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ। তারা সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি ভঙ্গ করেছে। ইরানের বর্তমান শাসকগোষ্ঠী অসুস্থ ও নোংরা মানসিকতার। হরমুজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনায় বসা সময়ের অপচয় ছাড়া কিছু নয়।”
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌবাণিজ্যে কোনো বাধা দেবে না এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ থাকবে। এর বিপরীতে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। চুক্তিটি ৬০ দিন কার্যকর থাকার কথা ছিল।
তবে গত ৫ জুলাই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার শিকার জাহাজগুলো হলো মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।
এর জবাবে মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
সেন্টকম জানায়, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে আঘাত করা হয়েছে।
অন্যদিকে, মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান।
সূত্র: ব্লুমবার্গ
স্কাই টাইমস/টিএম/৮ জুলাই
বিষয় : ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬