মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর পরিদর্শন

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন গিয়ে খাবার খান তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাঁদের প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। 

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি প্রশিক্ষণ এলাকার ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাঁর কাছে চলমান প্রশিক্ষণ, কৌশলগত প্রস্তুতি এবং মহড়ার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) পর্যবেক্ষণ করেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া তিনি যুদ্ধক্ষেত্রের বিভিন্ন অবস্থান, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্র ব্যবহারের পদ্ধতি এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানা দিক ঘুরে দেখেন। একপর্যায়ে সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন। গাছপালার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসাহ দেন।

পরে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির গৌরবোজ্জ্বল অবদানের প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

স্কাই টাইমস/টিএম/৭ জুলাই 

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x