বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণের রায় অস্বীকার এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ একই সঙ্গে প্রতিনিধি নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে গণভোটে অংশ নিয়েছিল। তার দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও বর্তমান বিএনপি সরকার সেই গণরায় ও জুলাই সনদকে অস্বীকার করছে। এতে জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এনসিপি পাঁচ দফা দাবি নিয়ে জনগণের কাছে এসেছে। এসব দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও বাজেটে সে ধরনের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তিনি দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের দলের এক সংসদ সদস্যই কক্সবাজারকে মাদক কারবারের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। তার প্রশ্ন, নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশের আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা সম্ভব? তিনি দেশজুড়ে মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সীমান্তে সাধারণ মানুষ হত্যার ঘটনা বন্ধে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। জাতীয়তাবাদের কথা বলার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণেই ওই আন্দোলন সফল হয়েছিল। তাই জুলাই সনদ, সংস্কার এবং গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিদার হওয়ার নৈতিক ভিত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই জাদুঘর প্রতিষ্ঠা, মামলা বাণিজ্য বন্ধ, নিরীহ মানুষের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।
কালীগঞ্জের স্থানীয় প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এনসিপি নেতা এম এম সোয়েব জনপ্রতিনিধি হতে চান। তিনি স্থানীয় জনগণের প্রতি তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং বৈষম্যহীন কালীগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েবসহ জাতীয় যুবশক্তি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস/টিএম/ ০৬ জুলাই
বিষয় : নাহিদ ইসলাম বিএনপি সরকার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬