মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গাজার শাসন কমিটি বিলুপ্ত করল হামাস, টেকনোক্র্যাট প্রশাসনের পথ উন্মুক্ত

প্রতীকি ছবি

গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্বে থাকা নিজেদের শাসন কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনার পর সোমবার (৬ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট বা অরাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্রশাসনিক কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সহজ হবে।

হামাসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে গাজার শাসন পরিচালনাকারী কমিটি বিলুপ্ত করার প্রক্রিয়া চলছিল। এর মাধ্যমে বেসামরিক প্রশাসনের দায়িত্ব একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরের ভিত্তি তৈরি হলো।

বিশ্লেষকদের মতে, এটি হামাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি সংগঠন ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উপত্যকাটি শাসন করে আসছিল হামাস।

গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি একাধিকবার জানিয়েছিল, তারা গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে হামাসের নিরস্ত্রীকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে জানান, সংগঠনটি শাসন কমিটি বিলুপ্ত করার পাশাপাশি জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে কমিটির কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার দিন শেষে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করা হবে। তবে সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

হামাসের আরেক কর্মকর্তা বলেন, সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে ফিলিস্তিনি বিভিন্ন উপদলকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে। তার দাবি, উপদলগুলো হামাসের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে জাতীয় কমিটির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে।

হামাসের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হলো।

সূত্র: এএফপি। 

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই 

বিষয় : গাজার শাসন হামাস

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গাজার শাসন কমিটি বিলুপ্ত করল হামাস, টেকনোক্র্যাট প্রশাসনের পথ উন্মুক্ত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x