মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. ফোয়ারা তাসমীম

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

ঢাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু স্বাস্থ্য অধিদপ্তর বা সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষ, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। 

শনিবার (৪ জুলাই) ‘ডেঙ্গু পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে সবার সম্মিলিত অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।  অন্যান্য বছরের মতো এবারও ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে।

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম বলেন, মৌসুম শুরুর আগেই সরকার প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তবে কেবল সিটি করপোরেশন বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে প্রতিটি বাড়িতে গিয়ে সম্ভাব্য প্রজননস্থল অপসারণ করা সম্ভব নয়।

তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতার চর্চা শুরু করতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা এবং মশার প্রজনন রোধে করণীয় বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন। পাশাপাশি গৃহকর্মী, স্বল্পশিক্ষিত ও অশিক্ষিতসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আলোচনায় জনস্বাস্থ্য, চিকিৎসা ও কীটতত্ত্ব সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞ অংশ নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ, জনসচেতনতা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

স্কাই টাইমস/ টিএম /৫ জুলাই 

বিষয় : ডেঙ্গু নিয়ন্ত্রণ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. ফোয়ারা তাসমীম

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x