দেশের প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর অতিরিক্ত চাপ অনেকটাই কমানো সম্ভব হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন শুধু বাজেট বৃদ্ধি বা নতুন প্রকল্প গ্রহণের ওপর নির্ভর করে না। পুরো স্বাস্থ্যব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা। চিকিৎসক, শিক্ষক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে পরিবর্তনের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনীয় অর্থায়নে সরকারের কোনো সংকোচ নেই, তবে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ স্বাস্থ্যখাতের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস/টিএম/৪জুলাই
বিষয় : প্রাথমিক স্বাস্থ্যসেবা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬