মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গুম প্রতিরোধে আলাদা আইন করার উদ্যোগ সরকারের

প্রতীকি ছবি

গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য নতুন আলাদা আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন না হওয়ায় সেটি কার্যকারিতা হারানোর পর নতুন করে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন আইনের খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। খসড়ায় গুমকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে।

খসড়ায় গুম, গুমের কারণে মৃত্যু, আলামত নষ্ট করা, গোপন আটককেন্দ্র তৈরি এবং গুমে সহযোগিতাকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে আদালতের মাধ্যমে তাঁর পরিবার গুম-সংক্রান্ত সনদ নিতে পারবে। এই সনদের ভিত্তিতে সম্পত্তি বণ্টন, ব্যাংকিং লেনদেন ও অন্যান্য আইনি কাজে পরিবার সহায়তা পাবে।

প্রস্তাবিত আইনে তদন্ত ও বিচার শেষ করার নির্দিষ্ট সময়সীমাও রাখা হয়েছে। সাধারণ গুমের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে, আর পরিকল্পিত ও ধারাবাহিক গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব পেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবাধিকারকর্মীরা বলছেন, আইনটি কার্যকর করতে হলে তদন্ত প্রক্রিয়াকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই বাহিনীর মাধ্যমেই তদন্ত করানো নিয়ে পক্ষপাতের আশঙ্কা রয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৪ জুলাই

বিষয় : গুম প্রতিরোধ আইন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গুম প্রতিরোধে আলাদা আইন করার উদ্যোগ সরকারের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x