সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বকেয়া সুবিধা ছাড়াও বিশেষ প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা পাচ্ছেন আযমী

আবদুল্লাহিল আমান আযমী

গত দেড় দশকের বেশি সময়ে বিভিন্নভাবে বঞ্চনা ও অবিচারের শিকার হয়েছেন বলে বিবেচিত ১৫০ জন সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তালিকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারা রয়েছেন। তাঁদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীও রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া মোট ১৫০ কর্মকর্তাকে সিদ্ধান্তটির আওতায় আনা হয়েছে।

তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের আওতায় ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে তাকে মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে অবসর-পূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ার পর তাকে স্বাভাবিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য করার সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে পদোন্নতির ভিত্তিতে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদে প্রাপ্য সময়ের বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তার।

এ ছাড়া বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে আবদুল্লাহিল আমান আযমীকে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়স ও প্রয়োজনীয় যোগ্যতা বিবেচনায় ভবিষ্যতে তাকে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়ার সুযোগও রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের আওতায় থাকা বাকি ১৪৯ কর্মকর্তার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা কার্যকর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ তালিকা ও সুবিধার বিস্তারিত তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ১৬ আগস্ট

বিষয় : আজমি প্রণোদনা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বকেয়া সুবিধা ছাড়াও বিশেষ প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা পাচ্ছেন আযমী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x