ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসল্লায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
তবে খামেনির কফিনের পাশেই রাখা একটি ছোট্ট কফিন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই জানতে চান, শিশুর আকারের ওই কফিনটি কার।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির কফিনের পাশে রাখা চারটি কফিনে তার পরিবারের সদস্যদের মরদেহ রয়েছে। এর মধ্যে ছোট্ট কফিনটি ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির।
এ ছাড়া সেখানে রাখা হয়েছে খামেনির জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদেহ বোশরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলের মরদেহ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ছোট্ট জাহরার কফিনের সামনে তার একটি ছবিও রাখা হয়েছে। অন্য কফিনগুলোর মতো এটিও ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার পরিবারের এসব সদস্যও নিহত হন বলে ইরান দাবি করেছে। শুক্রবার তাদের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মোসল্লায় রাখা হয়।
সূত্র: সিএনএন
স্কাই টাইমস /টিএম/৩ জুলাই
বিষয় : ইরান

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬