মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবন

আন্তর্জাতিক: ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এরনান গিল নামের এক ব্যক্তি। দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের মাধ্যমে প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপ সরিয়ে তাকে নিরাপদে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উদ্ধারকারীরা জানান, গিলের অবস্থান শনাক্ত করার পর টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালানো হয়। চিলির এক অগ্নিনির্বাপক কর্মীর ভাষ্য, এটি তার কর্মজীবনের সবচেয়ে কঠিন ও প্রযুক্তিনির্ভর উদ্ধার অভিযানগুলোর একটি।

গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

শনিবার ধ্বংসস্তূপের নিচে গিলের অবস্থান শনাক্ত হওয়ার পর থেকেই শত শত উদ্ধারকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ শুরু করেন। অভিযানে ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিশেষায়িত উদ্ধারকারী দল অংশ নেয়।

গিলের কাছে পৌঁছাতে উদ্ধারকারীরা একাধিকবার সুড়ঙ্গ তৈরি করলেও ধ্বংসস্তূপ ধসে পড়ায় অভিযান বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। অবশেষে বুধবার রাতে তারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।

ধ্বংসস্তূপের ভেতরে পাঠানো একটি ছোট ক্যামেরায় দেখা যায়, গিল মুখে মাস্ক পরে রয়েছেন। ধুলাবালি থেকে সুরক্ষার জন্য আগেই একটি ছোট ছিদ্র দিয়ে তার কাছে মাস্ক পাঠানো হয়েছিল। পরে উদ্ধারকর্মীরা তাকে চোখ রক্ষায় গগলস ব্যবহারেরও পরামর্শ দেন।

কোস্টারিকান রেড ক্রসের সদস্য রিকার্দো আরিয়াস জানান, গিলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে পানি সরবরাহ করা হয়েছে এবং চিকিৎসার অংশ হিসেবে ইন্ট্রাভেনাস (আইভি) ড্রিপও দেওয়া হয়েছে। আরিয়াসের ধারণা, ভবন ধসে পড়ার সময় গিল যে ছোট কংক্রিটের কক্ষে ছিলেন, সেটিই তাকে সরাসরি চাপা পড়া থেকে রক্ষা করেছে।

মেক্সিকান রেড ক্রসের সদস্য মার্কো আন্তোনিও ফ্রাঙ্কো বলেন, গিল পুরো সময়ই মানসিকভাবে দৃঢ় ছিলেন। তিনি উদ্ধারকারী দলকে উৎসাহ দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন এবং নিজের পছন্দের একটি নির্দিষ্ট স্বাদের স্যালাইন বা এনার্জি ড্রিংকের অনুরোধও করেন, যা উদ্ধারকারীরা পূরণ করেন।

জানা গেছে, ভূমিকম্পের সময় ভেনেজুয়েলার কাতিয়া লা মার এলাকার গ্যালেরিয়াস প্লায়া গ্রান্দে মল সংলগ্ন পার্কিং লটের বেসমেন্টে একটি ছোট কংক্রিটের বুথে দায়িত্বরত ছিলেন এরনান গিল। ধারণা করা হচ্ছে, ওই বুথটি তার চারপাশে সুরক্ষাবলয় তৈরি করায় বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের নিচেও তিনি প্রাণে বেঁচে যান।

সূত্র: বিবিসি।

স্কাই টাইমস/ টিএম / ০২ জুলাই

বিষয় : ভেনিজুয়েলা ভূমিকম্প

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x