মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে বাংলাদেশের প্রতিনিধি দল

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে প্রতিনিধি দল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ঘিরে পুরো বিশ্বে এক ধরনের উন্মাদনা তৈরী হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানসহ প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেবেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের উদ্দেশে রওনা দিয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যায়।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধী দলের চার সংসদ সদস্য। তারা হলেন- রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ড. কেরামত আলী, রংপুরের পীরগঞ্জ আসনের অধ্যাপক নুরুল আমীন এবং মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও এই সফরে ইরান যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, জানাজা ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে আমেরিকা ও ইসরায়েলের হামলায় মৃত্যুবরণ করেন। 

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই প্রতিনিধি দলের সফরটি ইরানের প্রতি শোক ও সংহতি প্রকাশের পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ইরানের এই নেতার মৃত্যুর পর বাংলাদেশের বিবৃতি নিয়ে ও ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর না করায় আপত্তি তুলে দেশটি। যার কারণে হরমুজ প্রনালী দিয়ে আসতে দেয়নি বাংলাদেশের তেলবাহি জাহাজ। এমনকি বাংলাদেশ নানা মাধ্যমে যোগাযোগ করলেও জাহাজ ছাড়েনি। যারকারণে তীব্র তেল সংকটে পড়ে বাংলাদেশ। 

সেসময় তেল পাম্পগুলোর সামনে বিশাল লাইন দেখা যায়। মানুষের মধ্যে তেল নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

স্কাই টাইমস/আহসান তানিল/ ২ জুলাই 

বিষয় : মেজর হাফিজ ইরান সফর

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে বাংলাদেশের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x