সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। 

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে নতুন কোনো তথ্য নেই। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। অবশ্যই একজন আসামি, যিনি অন্যায় করে, অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই। 

তিনি আরও বলেন, এ বিষয়ে জনগণের প্রত্যাশাও একই এবং সেই লক্ষ্য সামনে রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ ১০টি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। 

তার ভাষ্য, অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই এটি রাতারাতি হওয়ার মতো বিষয় নয়; বরং সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি ও চলমান আলোচনার ফলে বাংলাদেশ ইতোমধ্যে কিছু অগ্রগতি অর্জন করেছে বলে সরকার মনে করছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। এরপর ভারতে হেলিকপ্টারে করে পালিয়ে যায়। ভারতে আশ্রয় নেয়ার পর তার ছেলে জানায় মা আর রাজনীতি করবেনা। এরপর দেখা যায় শুধু শেখ হাসিনা নয় ভারতে আ.লীগের শীর্ষ অনেক নেতাও পালিয়ে যায়। 

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতে আ.লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। 

এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্কাই টাইমস/টিএম/ ১ জুলাই

বিষয় : শেখ হাসিনা শামা ওবায়েদ প্রতিমন্ত্রী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x