মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের সেখানে আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে ইচ্ছুক, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।২. একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষার আয়োজন করতে হবে।৫. পূর্বঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে, তা বিবেচনায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে।৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা অযথা ভয় বা মানসিক চাপে না পড়ে।উল্লেখ্য, এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি পালন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের সর্বশেষ দাবিপত্রে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর অন্তর্ভুক্ত করা হয়নি। স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই