সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নয় দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইসলামের অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান, শাপলা চত্বর ও বিভিন্ন আন্দোলনে সহিংসতার বিচার, কওমি মাদরাসার শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে নিজেদের অবস্থানসহ বিভিন্ন বিষয় দাবিগুলোর মধ্যে রয়েছে।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের দেওয়া অভিনন্দনপত্রে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরা হয়।হেফাজতের দাবিগুলো হলো—১. মহান আল্লাহ, হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়ন।২.কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন না করা।৩.২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা। পাশাপাশি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতায় জড়িতদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।৪.দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে ধর্মীয় শিক্ষকসহ সংশ্লিষ্ট পদে কওমি শিক্ষার এই যোগ্যতাও উল্লেখ করার দাবি জানিয়েছে তারা।৫. প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি।৬.কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করার দাবি।৭.পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি মিশনারিদের কথিত ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি।৮. আওয়ামী লীগ সরকারের আমলে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে আলেম-ওলামাদের সম্পৃক্ত করার দাবি।৯. বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা অব্যাহত রাখা, ভারতের মাওলানা সাদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও হেফাজত নেতাদের মধ্যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজত