টানা দুই দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম
ঢাকা: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা মূল্য কমানোর পর এবার প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনটি জানিয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।একই সঙ্গে বাড়ছ রুপার দামও । নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা। প্রসঙ্গত, সোনা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ ধাতব প্রদার্থ। একসময় সোনার উপর নির্ভর করে চলতো বিশ্ব অর্থনীতি। কিন্তু পেট্টো ডলারের প্রচলনের পর সোনার উপর নির্ভরতা কিছুটা কমলেও প্রতিনিয়ত দাম বাড়ছে স্বর্ণের। স্কাই টাইমস/টিএম/২ জুলাই