সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম!

ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের একটি জনপ্রিয় ট্রল আবারও আলোচনায় এসেছে। গুগলে *৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তথ্য দেখাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও আলোচনা চলছে।‘৭ আপ’ শব্দটি মূলত ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ঐতিহাসিক ৭-১ গোলের পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রচলিত হয়। সেই ম্যাচের পর থেকেই প্রতিপক্ষ সমর্থকেরা মজা করে ব্রাজিলকে ‘৭ আপ খাওয়া দল’ বলে উল্লেখ করে আসছেন।সম্প্রতি অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন, গুগলে এই শব্দগুচ্ছ লিখে সার্চ করলে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তথ্য, প্রোফাইল ও সংশ্লিষ্ট ফলাফল প্রদর্শিত হচ্ছে। বিষয়টি নিয়ে ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও অন্যান্য সামাজিক মাধ্যমে অসংখ্য স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নয়। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বহুল ব্যবহৃত শব্দ, ওয়েবের বিভিন্ন কনটেন্ট এবং সার্চের প্রাসঙ্গিকতার ভিত্তিতে ফলাফল দেখায়। ফলে নির্দিষ্ট কোনো ডাকনাম বা ট্রল বেশি প্রচলিত হলে সেটির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ও সার্চ ফলাফলে উঠে আসতে পারে।বিশ্বকাপ এলেই ব্রাজিলকে ঘিরে ‘৭-১’ স্মৃতি নতুন করে আলোচনায় আসে। এবারও গুগলের সার্চ ফলাফলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে ব্রাজিলের নাম উঠে আসায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে হাস্যরসের রেশ।স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম!