সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হাতে ৩০ পারা কোরআন লেখলেন সুরাইয়া

কুমিল্লা: হাতে লিখে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার শিক্ষার্থী সুরাইয়া জান্নাত। তার হাতের লেখা এতটাই নিখুঁত যে, প্রথম দেখায় এটি ছাপা নাকি হাতে লেখা-তা বোঝা কঠিন।১৮ বছর বয়সী সুরাইয়া লাকসামের মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।২০২৫ সালের ১ জানুয়ারি কোরআন লেখা শুরু করে নিয়মিত পড়াশোনার পাশাপাশি আট মাসের প্রচেষ্টায় তিনি ৬১১ পৃষ্ঠার পুরো কোরআন সম্পন্ন করেন। এ কাজে তার প্রায় ৫৫টি কলম ব্যবহার হয়েছে।সুরাইয়া জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নেন। প্রতিবার লেখার আগে অজু করে দরূদ শরীফ পাঠ করতেন। ভবিষ্যতে তিনি সহিহ বুখারিও নিজ হাতে লেখার ইচ্ছা প্রকাশ করেছেন।লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, অল্প বয়সে সুরাইয়ার এই অর্জন সত্যিই প্রশংসনীয়। তার সুন্দর হাতের লেখা ও নিষ্ঠা অন্যদের জন্য অনুপ্রেরণা।সুরাইয়ার এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাঁকে সম্মাননা স্মারক ও পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁর এই প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।মেয়ের এমন অর্জনে পরিবারও আনন্দিত। সুরাইয়ার মা জানান, ছোটবেলা থেকেই তাঁর মেয়ের আরবি ভাষা ও আরবি লেখার প্রতি আগ্রহ ছিল। মেয়ের এই কৃতিত্বে আনন্দিত হয়ে সৌদি প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাঁকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।সুরাইয়ার এই ঘটনা দেখিয়েছে, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যস্ততার মধ্যেও ইচ্ছা, ধৈর্য ও একাগ্রতা থাকলে ব্যতিক্রমী কাজ করা সম্ভব। মাত্র আট মাসের সাধনায় হাতে সম্পূর্ণ কোরআন লিখে তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হওয়ার পাশাপাশি তরুণদের জন্যও একটি ভিন্নধর্মী উদাহরণ তৈরি করেছেন।স্কাই টাইমস/ এমএ/ ০৩ জুলাই

হাতে ৩০ পারা কোরআন লেখলেন সুরাইয়া