মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সাজেকে আটকা প্রায় ৬০০ পর্যটক, বিনা ভাড়ায় থাকার ঘোষণা রিসোর্ট মালিকদের

টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। পাহাড়ি সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে সাজেক থেকে ফিরতে না পেরে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এসব পর্যটক।পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের প্রবেশ ও অবস্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে যারা সাজেকে অবস্থান করছিলেন, তাদের অধিকাংশেরই মঙ্গলবার সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফেরার কথা ছিল। কিন্তু অতিবৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মাচালং বাজার ও বাঘাইহাট বাজার এলাকার বিভিন্ন স্থানে সড়কের ওপর পানি উঠে গেছে। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সাজেক থেকে পর্যটকদের নিয়ে যানবাহনগুলো স্বাভাবিকভাবে নিচে নামতে পারছে না।রিসোর্টে বিনা ভাড়ায় থাকার সুযোগআটকা পড়া পর্যটকদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকেরা নিজ নিজ রিসোর্টে কোনো কক্ষভাড়া ছাড়াই অবস্থান করতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুপর্ণ দেব বর্মন।তিনি জানান, পর্যটকদের কাছ থেকে রুমের কোনো ভাড়া নেওয়া হবে না। তবে পাহাড়ি এলাকায় পানি সরবরাহের ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় শুধু পানির খরচ পর্যটকদের বহন করতে হবে।সুপর্ণ দেব বর্মন বলেন, বর্তমানে সাজেকে প্রায় ৬০০ পর্যটক অবস্থান করছেন। বৃষ্টি কমে গেলে এবং সড়কের ওপর জমে থাকা পানি নেমে গেলে প্রশাসনের তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে সাজেক থেকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশা করা হচ্ছে।প্রশাসনের নজরদারিএদিকে আটকা পড়া পর্যটকদের বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।তিনি জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে রিসোর্ট মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতির সর্বশেষ তথ্য নেওয়া হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড়ি সড়কের পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের নিরাপদে গন্তব্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।নতুন করে পর্যটক প্রবেশ বন্ধভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে নতুন করে কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে যারা বর্তমানে সাজেকে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রশাসন।প্রাকৃতিক দুর্যোগের কারণে সাজেকে পর্যটকদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার একসঙ্গে বিপুলসংখ্যক পর্যটক আটকা পড়ায় তাদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই

সাজেকে আটকা প্রায় ৬০০ পর্যটক, বিনা ভাড়ায় থাকার ঘোষণা রিসোর্ট মালিকদের