অ্যাপের মাধ্যমে সমকামিকে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে অনলাইন অ্যাপের মাধ্যমে সমকামি পার্টনারকে ডাকেন ঢাকেন এক ছাত্র। কিন্তু ভুল কক্ষে নক দেয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও ওই ব্যক্তিকে আটক করেছে হল প্রশাসন। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সূর্যসেন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।হল-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে সমকামি এক ব্যক্তিকে হলে আসতে বলেন। তবে নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুল করে অন্য একটি কক্ষের সামনে গিয়ে দরজায় নক করেন। এতে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা বিষয়টি যাচাই-বাছাই শুরু করেন।পরে ওই ব্যক্তির মোবাইল ফোনে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়।খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা ঘটনাস্থলে এসে দুজনকে নিজেদের হেফাজতে নেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাদের শাহবাগ থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, বহিরাগত ব্যক্তি ভুলবশত অন্য কক্ষে চলে যাওয়ায় ঘটনাটি সামনে আসে। যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে হল প্রশাসনকে অবহিত করা হয়।তিনি আরও জানান, প্রশাসনিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক আসন (সিট) বাতিল করা হয়েছে। পাশাপাশি হল প্রশাসনের পক্ষ থেকে প্রচলিত আইনি বিধান অনুযায়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলবে।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই