শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।অন্যান্য পদে যারা জয়ীসহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান পেয়েছেন ২৬৩ ভোট।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবীর। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর পেয়েছেন ২২১ ভোট।সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন কামরুজ্জামান কমল।৪৮০ জনের ভোট, বাতিল ১৭বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৮০ জন।ভোট গণনা শেষে ৪৬৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে বিভিন্ন কারণে ১৭টি ভোট বাতিল করা হয়েছে।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন কমিটির কাছে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, শিল্পীদের কল্যাণে কার্যকর উদ্যোগ এবং চলচ্চিত্র অঙ্গনের সংকট সমাধানে ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।স্কাই টাইমস/ আহাসান তানিল/ ৪ জুলাই