মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফাইনালের আগে মেসির প্রশংসায় শাকিরা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার মহারণের আগে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মেসির দীর্ঘ ক্যারিয়ার, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিকতার প্রশংসা করেন।ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় গোল্ডেন বুটের লড়াইয়েও রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। তার এই অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শাকিরা।সেখানে তিনি লেখেন, মেসির অর্জন শুধু ফুটবল প্রতিভার ফল নয়; বরং কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত। বয়সকে যে সাফল্যের পথে বাধা হতে দেওয়া যায় না, মেসি তার জীবন্ত প্রমাণ বলেও মন্তব্য করেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।শুধু মেসিই নন, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন শাকিরা। তার ভাষায়, একজন নিবেদিত সঙ্গী হিসেবে আন্তোনেলা মেসির আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার বড় উৎস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় তার সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন তিনি।শাকিরার এই বার্তার জবাবও দিয়েছেন আন্তোনেলা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিরার ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেসি ও আন্তোনেলা। বর্তমানে তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে।এদিকে আর্জেন্টিনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে রেফারিং ও বিভিন্ন সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে সমালোচনা চললেও সেসবের জবাব দিয়েছেন মেসি নিজেই। ইংল্যান্ডকে হারানোর পর তিনি বলেন, গত চার বছর ধরে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করে আসছে। কারও ভালো লাগুক বা না লাগুক, মাঠের পারফরম্যান্সই তাদের পরিচয়।স্কাই টাইমস/ এমএ/ ১৭ জুলাই

 ফাইনালের আগে মেসির প্রশংসায় শাকিরা