১৬ জুলাই ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত সরকারের
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সব শহিদকে স্মরণে প্রতি বছর ১৬ জুলাই ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বিভিন্ন স্মারক, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলন দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এসব ঘটনা আন্দোলনকে আরও বেগবান করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে।আবু সাঈদের স্মরণে স্মৃতিস্তম্ভজুলাই-আগস্টের আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ স্মরণে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন। স্মৃতিস্তম্ভের মাধ্যমে আবু সাঈদের আত্মত্যাগ ও আন্দোলনে তার ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।আবু সাঈদের মৃত্যুর ঘটনাকে ২০২৪ সালের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার আত্মত্যাগ আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছিল।পেকুয়ায় ওয়াসিম আকরামের স্মৃতিস্তম্ভএকই দিনে কক্সবাজারের পেকুয়ায় জুলাই আন্দোলনে নিহত শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরতে বিভিন্ন এলাকায় স্মারক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।১৫ জুলাই শাহবাগে বিশেষ কর্মসূচিএদিকে ১৬ জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে কয়েক দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদ স্মরণে রাজধানীর শাহবাগে বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে।আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘটিত ঘটনা ও শিক্ষার্থীদের ওপর হামলার স্মৃতি তুলে ধরার পাশাপাশি ওই কর্মসূচিতে আলোচনা ও অন্যান্য আয়োজন থাকতে পারে বলে জানানো হয়েছে।১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’জুলাই-আগস্টের আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিরোধের ঘটনাগুলো স্মরণে ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হবে।২৪ জুলাই যাত্রাবাড়ীতে সমাবেশমাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকাতেও একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। আন্দোলনের সময় এ এলাকায় সংঘর্ষ, বিক্ষোভ ও হতাহতের ঘটনাও ঘটে। ফলে স্মরণ কর্মসূচির অংশ হিসেবে যাত্রাবাড়ীকে বেছে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।শহিদদের স্মৃতি সংরক্ষণে সরকারি উদ্যোগসরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে ‘শহিদ দিবস’ পালন করা হবে। একই সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ, আলোচনা, প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি আয়োজন করা হবে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে আন্দোলনে নিহতদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হবে।ফলে ১৬ জুলাই থেকে শুরু করে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।
স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই