সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

"বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী-এমন ধারণা সঠিক নয়"

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা যে ভাষায় সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে না দেওয়ার মতো বক্তব্য দেওয়া হচ্ছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগও একই ধরনের রাজনৈতিক ভাষা ব্যবহার করেছিল।তিনি বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমানে বিরোধী দলের কিছু নেতার বক্তব্যেও একই ধরনের মনোভাব প্রতিফলিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী—এমন ধারণা সঠিক নয়। তার ভাষ্য, গণভোটের একটি বিষয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। তবে যে অংশে বিএনপির আপত্তি নেই, সেসব বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন করার সাংবিধানিক অধিকার রয়েছে। তবে সেই আন্দোলন যেন সংঘাত বা সহিংসতার দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন। এ সময় রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। একই সঙ্গে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট