সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আ.লীগ ফিরলে ‘রাজপথেই মোকাবিলা হবে’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, খুন, গুম ও ‘আয়নাঘর’-এর মতো ঘটনার অভিযোগের পরও আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করার কথা বলছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দলটি দেশে ফিরলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে উঠবে এবং সেই মোকাবিলা রাজপথেই হবে।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা এলে জনগণই তাদের অবস্থান নির্ধারণ করবে এবং রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে।বক্তব্যে তিনি অভিযোগ করেন, খুন, গুম এবং ‘আয়নাঘর’-এর মতো ঘটনাগুলোর পরও আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে এসব বিষয়ে জনগণের অবস্থান স্পষ্ট বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্র নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি বলেন, সেখানে জুলাই আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আবু সাঈদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় তিনি হতাশ হয়েছেন।তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত। প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং এ জন্য আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে। এরপরও এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাদের ন্যায্য সুবিধা পেতে যদি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।তিনি বলেন, সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া।স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট

আ.লীগ ফিরলে ‘রাজপথেই মোকাবিলা হবে’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি