সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আল আমিন।এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম এবং মো. সোহেল রানা রিয়াজ।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাবরিনা সিদ্দিকাকে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদ।কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন জীবনকে। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাকিমুল ইসলাম, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাঈদ মুসা, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন শাহীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মুসলিম মিয়া, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলেমান হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।তাদের সঙ্গে বিভিন্ন বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে এস এম মোস্তাক আহমেদ এবং সহ-সম্পাদক হিসেবে প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামকে রাখা হয়েছে।স্কুল বিষয়ক সম্পাদক করা হয়েছে প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে। মাদ্রাসা বিষয়ক সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া কওমি বিষয়ক সম্পাদক, ইংরেজি মাধ্যম বিষয়ক সম্পাদক, এনজিও বিষয়ক সম্পাদক এবং দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন গাজী মোহাম্মদ হাবিব। তার সঙ্গে সহদপ্তর সম্পাদক হিসেবে মো. হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান আরিফ এবং মো. খায়েরুল ইসলামকে রাখা হয়েছে।অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোভন মোহাম্মদ। এ পদে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে ইমরান হোসেনকে। এ বিভাগে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আনিচুর রহমান, মো. মাইনুল ইসলাম রাহুল, জেসমিন আরা বেগম, মো. রবিউল আউয়াল, জহির ফয়সাল, শিরীনা আফরোজ সুপ্তি ও মো. মনিরুল ইসলাম।বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. আবু তাহেরকে। এ বিভাগের সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মো. সোলেমান কবির খান, আতীকুর রহমান তালুকদার, মো. রাশেদ খান মিলন এবং মো. আজিজারুল ইসলাম খান।এ ছাড়া সাহিত্য, উপ-সাহিত্য, পাঠাগার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক পদেও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাহিরে সদস্য হিসেবে আছেন অনেক শিক্ষক।স্কাই টাইমস/ এমএ/ ১২ আগস্ট

 বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন