সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্রাজিল সমর্থকের মৃত্যু

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে শরিফুল ইসলামের সংঘর্ষ বাধে। এ সময় শরিফুল গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।প্রসঙ্গত, পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা এবং দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।স্কাই টাইমস/ এমএ/ ০৮ জুলাই

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্রাজিল সমর্থকের মৃত্যু