সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে ৪০ টা নতুন গোয়েন্দা অফিস খুলছে ভারত!

বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে ভারত সরকার বাংলাদেশ সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি আরও শক্তিশালী করতে যাচ্ছে। এরজন্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় ৪০টি নতুন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি) ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রায় ৫০ একর জমিও চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সীমান্ত এলাকায় স্থায়ী উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনের বলা হয়, এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তপথে চোরাচালান, সংগঠিত অপরাধ, উগ্রপন্থী তৎপরতা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।প্রতিবেদনের আরো বলা হয়, নতুন ইউনিটগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করবে। পাশাপাশি সম্ভাব্য অনুপ্রবেশের পথ শনাক্ত, চোরাচালান চক্রের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।এতে উল্লেখ করা হয়, এ প্রকল্প নিয়ে ইতোমধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিটি ইউনিটের জন্য প্রায় ১ থেকে ১ দশমিক ৫ একর জমির প্রয়োজন হবে। জমি হস্তান্তরের পর আইবি নিজস্ব ব্যবস্থাপনায় স্থায়ী অফিস ও আবাসনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করবে।বর্তমানে কলকাতার বাইরে আইবির কিছু ইউনিট ভাড়া করা ভবনে পরিচালিত হলেও নতুন কেন্দ্রগুলো স্থায়ী অফিস-কম-আবাসিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে। এতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নথি সংরক্ষণ এবং আধুনিক নজরদারি সুবিধাও থাকবে।ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশ সবচেয়ে দীর্ঘ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণভাবে বেড়াবিহীন, যা অবৈধ পারাপার, মাদক ও গবাদিপশু চোরাচালান, জাল মুদ্রা এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়ে তোলে।ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সীমান্ত সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত ফাঁড়ি নির্মাণ ও কাঁটাতারের বেড়া সম্প্রসারণের জন্য সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রায় ১৪৩ একর জমি হস্তান্তর করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন একসঙ্গে বাস্তবায়িত হলে আইবি, বিএসএফ ও স্থানীয় পুলিশের মধ্যে সমন্বয় আরও কার্যকর হবে এবং পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট

বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে ৪০ টা নতুন গোয়েন্দা অফিস খুলছে ভারত!