২৪ ঘণ্টায় হামে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১,১৭১
দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।একই সময়ে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১০৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৭ হাজার ৯১৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই