পরকিয়ার জেরে তিন বছরের সন্তানকে মেরে ফেললেন মা!
ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, মোবাইল ফোনে পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় শিশুটির কান্নায় বিরক্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৮ জুন মথুরা জেলার ছৌলি গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা রুচি জিন্দাল তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নার পর শিশুটি আর সাড়া দিচ্ছে না।শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল। এ কারণে স্বজনরা প্রথমে ধারণা করেছিলেন, টিকা-সংক্রান্ত কোনো জটিলতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। সেই বিশ্বাস থেকেই পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফন করা হয়।তবে কয়েক সপ্তাহ পর শিশুটির বাবা দাবি করেন, তিনি তার স্ত্রীকে ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শুনেছেন, যেখানে সন্তানের মৃত্যুর বিষয়ে সন্দেহজনক বক্তব্য ছিল। এরপর পরিবারের অন্য সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন, ওই নারী দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সব দিক যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই