পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে ক্ষতি হবে না, পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল থাকা প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা জানান।সম্প্রতি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সংসদে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন দুটিতে ত্রুটি থাকায় ওই অংশে সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।তিনি আরও বলেন, প্রশ্নের ত্রুটির কারণে কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।বিস্তারিত আসছে...স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই