সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জেনে নিন ঢাবির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি ও নীতিমালা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষাএবারও পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—* কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট* বিজ্ঞান ইউনিট* ব্যবসায় শিক্ষা ইউনিট* চারুকলা ইউনিট* আইবিএ ইউনিটযেভাবে হবে মূল্যায়নভর্তিচ্ছুদের মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে—* ভর্তি পরীক্ষা: ১০০ নম্বর* এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ফলাফল: ২০ নম্বরআবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।ইউনিটভিত্তিক ন্যূনতম যোগ্যতাবিজ্ঞান ইউনিট* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে ৮.০০, পৃথকভাবে ৩.৫০।* মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে ৩.০০ হতে হবে।**কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ৭.৫০, পৃথকভাবে ৩.০০।* বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যোগফল ৮.০০ ও পৃথকভাবে ৩.৫০।* ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে যোগফল ৭.৫০ ও পৃথকভাবে ৩.০০।ব্যবসায় শিক্ষা ইউনিট* ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ৭.৫০, পৃথকভাবে ৩.০০।* বিজ্ঞান বিভাগের জন্য যোগফল ৮.০০, পৃথকভাবে ৩.৫০।* মানবিক বিভাগের জন্য যোগফল ৭.৫০, পৃথকভাবে ৩.০০।চারুকলা ইউনিট* এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ থাকতে হবে।ভর্তি পরীক্ষার ধরনচারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে—*৬০ নম্বর এমসিকিউ* ৪০ নম্বর লিখিত পরীক্ষাচারুকলা ইউনিটে—* ৪০ নম্বর এমসিকিউ* ৬০ নম্বর অঙ্কন পরীক্ষাআইবিএ ইউনিটে—* ৭০ নম্বর এমসিকিউ* ৩০ নম্বর বর্ণনামূলক পরীক্ষাপরীক্ষার সময়* সাধারণ ইউনিটগুলোর এমসিকিউ: ৪৫ মিনিট* লিখিত পরীক্ষা: ৪৫ মিনিট* চারুকলার এমসিকিউ: ৩০ মিনিট, অঙ্কন: ৬০ মিনিট* আইবিএর এমসিকিউ: ৯০ মিনিট, বর্ণনামূলক: ৩০ মিনিটভর্তি পরীক্ষার সময়সূচি* আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর (শনিবার)* বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর (শনিবার)* কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর (শনিবার)* চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর (মঙ্গলবার)* ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর (শনিবার)আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে।৮ বিভাগীয় শহরে পরীক্ষাআইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—* রাজশাহী বিশ্ববিদ্যালয়* চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়* বরিশাল বিশ্ববিদ্যালয়* খুলনা বিশ্ববিদ্যালয়* শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়* বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ* বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ভজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ক্লাস শুরুবিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ শুরু হবে।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

জেনে নিন ঢাবির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক তারিখ ও যোগ্যতা