জেট ফুয়েলের দাম কমেছে
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে। জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা ৯৯ পয়সা, যা আগে ছিল ১৫০ টাকা ২১ পয়সা।মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন মূল্য অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ৭ জুন কমিশন জেট ফুয়েলের দাম হ্রাস করে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করেছিল। একই সময় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার করা হয়।সর্বশেষ সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের দাম আরও এক দফা কমল। স্কাই টাইমস/টিএম/৭ জুলাই