মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জামায়াত জোট ছাড়ার চিন্তা করছে এনসিপি

জামায়াত জোট ছেড়ে নিজস্ব রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নীতিনির্ধারণী পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে ছেড়ে আলাদা রাজনৈতিক শক্তি গড়ার বিষয়ে আলাপ-আলোচনা  চলছে বলে একাধিক সূত্র জানা গেছে।সূত্রগুলোর দাবি, এনসিপির অভ্যন্তরে বর্তমান জোটের রাজনৈতিক সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে কওমি ধারার কয়েকটি ইসলামপন্থী দলের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতা এবং স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।এনসিপির নেতারা মনে করেন, দীর্ঘমেয়াদি নিজস্ব রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জামায়াত জোট ছেড়ে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে হবে। নেতাদের একটি অংশ মনে করছে, জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকলে সেই লক্ষ্য বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। ফলে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।জানা গেছে, সম্প্রতি কওমি ঘরানার কয়েকটি ইসলামপন্থী দলের নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংস্কার, বিচার প্রক্রিয়া, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুলাই মাসের চলমান কর্মসূচি শেষ হওয়ার পর দলটির সর্বোচ্চ নেতৃত্ব জোটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।এদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের সাথে দূরত্ব তৈরী হয়েছে। এনসিপি চাইছে, ঢাকার একটি সিটি সমঝোতা করতে, কিন্তু জামায়াত এককভাবে নির্বাচন করতে চাইছে। যারফলে কয়েকটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, জোটের ভবিষ্যৎ নিয়ে যেকোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। দলটির নেতারা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো নয়; তাই স্থানীয় পর্যায়ে পরিস্থিতি অনুযায়ী সমঝোতা হতে পারে।এ বিষয়ে এনসিপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা না করলেও রাজনৈতিক অঙ্গনে দলটির সম্ভাব্য নতুন অবস্থান নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।-সূত্র: আগামীর সময়স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

জামায়াত জোট ছাড়ার চিন্তা করছে এনসিপি