সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দিল্লির বিক্ষোভে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পুলিশ হেফাজতে

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। সোমবার (২০ জুলাই) সিজেপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই এই ঘটনাটি ঘটে।এর আগে একই আন্দোলনে অংশ নেওয়া অনশনরত ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, অভিজিৎ দিপকে-কে আটক করার সময় দলের আরও দুই নেতা ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন। প্রায় ১০ মিনিটের ওই বৈঠকে তারা আন্দোলনের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন।বৈঠক শেষে সৌরভ দাস জানান, স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন আন্দোলনকারীরা।এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার হাজারো বিক্ষোভকারী দিল্লিতে ‘সংসদে চলো’ কর্মসূচি পালন করেন। পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সোনম ওয়াংচুকসহ আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মীকে হেফাজতে নেওয়া হয়।বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে নিরাপত্তার কারণ দেখিয়ে আন্দোলনস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।স্কাইটাইমস/টিএম/২০ জুলাই 

দিল্লির বিক্ষোভে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পুলিশ হেফাজতে