মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

“ছাত্রদল ছাত্রলীগের মতো গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে”

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রদল ও ছাত্রলীগের রাজনীতির মধ্যে এখন তেমন কোনো পার্থক্য নেই। তার দাবি, অতীতে ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, বর্তমানে ছাত্রদল ও যুবদলও একই ধরনের আচরণ করছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। এ সময় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সমালোচনা করেন তিনি।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে যে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। তার অভিযোগ, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।তিনি দাবি করেন, হামলায় জাতীয় ছাত্রশক্তির হবিগঞ্জ জেলা সংগঠক আলিফ গুরুতর আহত হয়ে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এছাড়া প্রায় ১৫ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।শিবির সভাপতি আরও অভিযোগ করেন, এনসিপির নেতাদের থানায় যাওয়ার পথ রোধ করতে সড়কে বালুবাহী ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তার ভাষ্য, এসব কর্মকাণ্ড অতীতের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তির শামিল।চট্টগ্রামে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা এবং গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনাও তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে।তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি গোষ্ঠী প্রভাব বিস্তার ও সুবিধা নেওয়ার চেষ্টা করছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।নুরুল ইসলাম সাদ্দামের দাবি, ছাত্রদল জুলাই আন্দোলনের চেতনা ধারণের কথা বললেও তাদের কর্মকাণ্ডে সেই আদর্শের প্রতিফলন দেখা যায় না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু থেকে জনমত সরিয়ে নিতে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

“ছাত্রদল ছাত্রলীগের মতো গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে”