মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

চীন-বাংলাদেশ করিডর ও প্রতিরক্ষা সহযোগিতা নজরদারিতে রাখছে ভারত

নয়াদিল্লি: চীনের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর (বিসিএম) সংক্রান্ত অগ্রগতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের পূর্বের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন।ভারত জানিয়েছে, বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা, সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর (বিসিএম) সংক্রান্ত অগ্রগতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।তিনি বলেন, অঞ্চলের গুরুত্বপূর্ণ সব ধরনের উন্নয়ন ভারত পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন হলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়েও ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ বিষয়ে তাদের মতামত আগেই বাংলাদেশকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব বিষয় নতুন করে আলোচনায় আসে। এদিকে, চীনও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।স্কাই টাইমস/ এমএ/ ০৩ জুলাই

চীন-বাংলাদেশ করিডর ও প্রতিরক্ষা সহযোগিতা নজরদারিতে রাখছে ভারত