গ্যাস সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী মার্চ করবে এনসিপি
রাজধানীসহ সারা দেশে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহন খাতে গ্যাসের তীব্র সংকট এবং গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাব্য উদ্যোগের প্রতিবাদে আগামীকাল শনিবার (১ আগস্ট) বিক্ষোভ মিছিল ও পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে শুরু হবে।কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সংকট নিরসন এবং জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চ অনুষ্ঠিত হবে।এদিকে এর আগে চোখ হারানো আলিফকে দেখে নাহিদ ইসলাম গ্যাস সংকট ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকার ৫ মাসে কয়েকদফা বিদ্যুত ও গ্যাসের দাম বাড়াচ্ছে। যা জনগণের জীবনে প্রভাবে ফেলবে। স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই