খামেনির প্রতি আজ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার তেহরানে সর্বসাধারণের জন্য শোক ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের তথ্য অনুযায়ী, এতে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশে পরিণত হতে পারে।ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানীতে এসে সেখানে জড়ো হচ্ছেন। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।সাত দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাখামেনিকে ঘিরে ইরানে সাত দিনের রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে তেহরানে দুই দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।পরবর্তী ধাপে ৬ ও ৭ জুলাই তেহরান থেকে কোম শহরের উদ্দেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খামেনির সঙ্গে সংশ্লিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে কোম শহরের বিশেষ গুরুত্ব থাকায় সেখানে শ্রদ্ধা নিবেদনের আয়োজনও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।অংশ নিতে পারেন বিদেশি অতিথিরাওখামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা এসব আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।তেহরানের পাশাপাশি দেশের অন্যান্য শহরেও শোক ও স্মরণ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় পতাকা ও কালো পতাকা টানানো হয়েছে এবং খামেনির স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনকে কেন্দ্র করে তেহরানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল মানুষের উপস্থিতির কথা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে।ইরানের রাজনৈতিক ও ধর্মীয় জীবনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খামেনির বিদায়ে দেশটিতে যে ব্যাপক শোকের পরিবেশ তৈরি হয়েছে, তেহরানের এই জনসমাগম তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্কাই টাইমস/ আহসান তানিল/৪ জুলাই