মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

তসলিমা নাসরিনের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: দীর্ঘ সময় পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এসে রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তসলিমা নাসরিন যখনই কলকাতায় আসতে চাইবেন, রাজ্য সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে।গত শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক কবিতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তসলিমা নাসরিন একসঙ্গে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনকে সবসময় স্বাগত জানানো হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের।তিনি আরও দাবি করেন, বর্তমান পশ্চিমবঙ্গে সংবিধান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে এবং যে কেউ স্বাধীনভাবে রাজ্যে আসতে ও মত প্রকাশ করতে পারেন।পরদিন রোববার (২ আগস্ট) কলকাতার বাংলা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার সুযোগ কোনো সরকারই দেয়নি। তার ভাষ্য, শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার সরকার—কোনোটিই তাকে দেশে ফেরার সুযোগ করে দেয়নি। তাই ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব হলেও তার নিজের ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না।কলকাতায় স্থায়ীভাবে বসবাসের বিষয়ে জানতে চাইলে তসলিমা বলেন, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আগামী কলকাতা বইমেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।২০০৭ সালে তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর পশ্চিমবঙ্গে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বইটি নিষিদ্ধ করা হয় এবং তাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়। পরবর্তী প্রায় দেড় দশকেও তার সেখানে ফেরা সম্ভব হয়নি।সাম্প্রতিক সফর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশ আগের চেয়ে ভিন্ন। একজন লেখক হিসেবে তসলিমা নাসরিনকে তিনি স্বাগত জানিয়েছেন এবং রাজ্যে পরিবর্তিত পরিস্থিতি তিনি নিজেই উপলব্ধি করতে পারবেন বলে মন্তব্য করেন।এদিকে এক সাক্ষাৎকারে তসলিমা নাসরিন কলকাতায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

তসলিমা নাসরিনের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু