মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দাম কমলো এলপি গ্যাসের

ঢাকা: দেশের ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।নতুন মূল্য অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।প্রসঙ্গত, ইরানের হরমুজ প্রনালি বন্ধ করে দেয়ার পর বিশ্বজুড়ে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি পায়। এরপর দাম কিছুটা কমতে শুরু করেছে। গ্যাস একটি অত্যাবশ্যাকীয় পন্য। এর সাথে জড়িত খাবার সহ নিত্য পন্যের অনেক কিছু। যার কারণে গ্যাসের দাম বাড়লে বৃদ্ধি পায় সেসব পন্যের দামও। স্কাই টাইমস/টিএম/২ জুলাই

দাম কমলো এলপি গ্যাসের