মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না চীন: ইয়াও ওয়েন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে কাজ করছে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে।রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক আস্থার নতুন ভিত্তি তৈরি হয়েছে।এ ছাড়া তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ইয়াও ওয়েন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়েও কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।প্রসঙ্গত, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে দূরুত্ব আছে। চীন  এই প্রকল্পে বিনিয়োগ ভারত ভালভাবে দেখে না। এই প্রকল্প বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে কৃষির চাষাবাদ সহজ হয়। বন্যা নিয়ন্ত্রন করা সম্ভব হয়। এছাড়াও নদী ভাঙ্গন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রকল্প।গত ১৭ বছর আ.লীগ এই প্রকল্প নিয়ে তেমন কোন অগ্রগতি সাধন করেনি। কারণ আওয়ামীলীগ ভারতের সমর্থনে ক্ষমতায় ছিল। যার কারণে তারা চায়নি ভারতে অখুশি করতে। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এমনকি বিএনপির স্থানীয় এমপি বড় সমাবেশের আয়োজন করেছেন তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য।বিশ্লেষকরা মনে করেন, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। অর্থনীতির উন্নয়ন ঘটবে। এর বাহিরে পরিবেশগত ভারসাম্য তৈরী হবে। যার কারণে এই প্রকল্প বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।স্কাই টাইমস/আহসান তানিল/ ২ জুলাই 

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না চীন: ইয়াও ওয়েন