সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হলের ছাত্রীদের গোপনে ছবি পাঠাতেন প্রেমিকাকে, চাঞ্চল্যকর তথ্য!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের অজান্তে ছবি তুলে প্রবাসী প্রেমিকাকে পাঠানোর অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগের পর অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওই ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে হল প্রশাসন।ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই অন্তত ২০ জন ছাত্রীর ব্যক্তিগত ছবি ওই প্রেমিককে পাঠিয়েছিল। বিষয়টি জানাজানি হলে ছাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবকের প্রেমের বিরোধের সূত্র ধরে ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই যুবকের কাছে আগে পাঠানো কিছু ছবি পরে তিনি অভিযুক্ত ছাত্রীর পরিচিত কয়েকজনের কাছে পাঠালে বিষয়টি জানাজানি হয়।এরপর ছবিগুলো নিয়ে হলে আলোচনা শুরু হলে বিষয়টি হল প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানার পর শুক্রবার সকালে জরুরি বৈঠক করে হল কর্তৃপক্ষ।প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি যাচাই করার উদ্যোগ নেয় প্রশাসন।অভিযোগ স্বীকার করে ওই শিক্ষার্থী জানান, রুমমেট ও সহপাঠীদের স্বাভাবিক অবস্থার কিছু ছবি তিনি অন্য একজনকে পাঠিয়েছিলেন। এটিকে তিনি নিজের ভুল হিসেবে স্বীকার করেছেন।তবে তাঁর দাবি, কারও ক্ষতি বা সম্মানহানি করার উদ্দেশ্যে তিনি এসব ছবি পাঠাননি। ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।অভিযুক্ত শিক্ষার্থী প্রশাসনের কাছে তাঁর ছাত্রত্ব বহাল রাখার অনুরোধ করেছেন। তাঁর ভাষ্য, ভুলের জন্য তিনি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত, তবে স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল হলে তাঁর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।অভিযুক্ত ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল দাবি করে যুক্তরাজ্যপ্রবাসী ওই যুবক অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর দাবি, তিনি নিজে কারও ছবি পাঠাতে বলেননি; বরং অভিযুক্ত ছাত্রী নিজ থেকেই বিভিন্ন ছবি তাঁকে পাঠাতেন।তিনি আরও দাবি করেন, ব্যক্তিগত বিরোধের এক পর্যায়ে বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজনকে জানানোর জন্য তিনি তাঁর কাছে থাকা কিছু ছবি তাঁদের কাছে পাঠান।তবে এসব অভিযোগের সবগুলোই তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অভিযুক্ত ছাত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী দাবি করেছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য, অভিযুক্ত শিক্ষার্থী তাঁকে পছন্দ করলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগত সম্পর্ক হিসেবে দেখেননি। বর্তমানে তিনি বিবাহিত বলেও জানান।অন্য একজন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি সংগ্রহ ও অন্যের কাছে পাঠানোর ঘটনা গুরুতর অপরাধ। তাঁরা ছবিগুলো যাদের কাছে গেছে, সেসব ডিভাইস ও মাধ্যম থেকে তা মুছে ফেলার ব্যবস্থা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তাঁদের মতে, ভবিষ্যতে যাতে কোনো আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘিত না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল আলম সিদ্দিকী জানান, প্রাথমিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার জানান, অভিযুক্তের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট

হলের ছাত্রীদের গোপনে ছবি পাঠাতেন প্রেমিকাকে, চাঞ্চল্যকর তথ্য!