মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আ.লীগের উপদেষ্টা দুলু বিএনপিতে যোগ

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রায়পুরা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।সভায় আলী আহমেদ দুলু বলেন, ছাত্রজীবনে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সময়ের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও নিজেকে মূলত বিএনপির আদর্শের মানুষ বলেই দাবি করেন। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের সঙ্গে যোগাযোগের পর বিএনপিতে যুক্ত হয়েছেন এবং এখন থেকে দলটির রাজনীতিতেই সক্রিয় থাকতে চান।তবে দুলুর এমন ঘোষণার পর ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় তাকে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, কাউকে দলে নেওয়ার বিষয়ে দলীয় প্রক্রিয়া রয়েছে এবং এ বিষয়ে অপ্রয়োজনীয় ব্যাখ্যার সুযোগ নেই।এদিকে রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, স্থানীয় নেতৃত্ব বা দলীয় সিদ্ধান্ত ছাড়া এ ধরনের যোগদানের ঘোষণা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় নেতাদের অনেকেই আগে থেকে অবগত ছিলেন না।দুলুর যোগদানের ঘোষণা এবং বিএনপির নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ঘিরে নরসিংদীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।স্কাই টাইমস / আহসান তানিল/ ৩ জুলাই 

আ.লীগের উপদেষ্টা দুলু বিএনপিতে যোগ