মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এবার ৭ মিনিটেই ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার

বিশ্ব ফুটবলে ‘সেভেন আপ’ শব্দটি উচ্চারিত হলেই অনেকের মনে ভেসে ওঠে ব্রাজিলকে ঘিরে দীর্ঘদিনের ট্রলের কথা। তবে এবার বিশ্বকাপের সেমিফাইনালে সেই ‘সাত’ সংখ্যাকেই নিজেদের সৌভাগ্যের প্রতীক বানিয়েছে আর্জেন্টিনা। মাত্র ৭ মিনিটে দুই গোল করে টিম আর্জেন্টিনা মুগ্ধতা ছড়িয়েছে।ইংল্যান্ডের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতা। মনে হচ্ছিল, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে পারে। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট।৮৫তম মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনা। এরপর মাত্র ৭ মিনিটের ব্যবধানে আরও একটি গোল করে আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় তারা।ফুটবলপ্রেমীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনায় এসেছে এই ‘সাত’-এর গল্প। ব্রাজিলকে খোঁচা দিতে বহু বছর ধরে ব্যবহৃত ‘সেভেন আপ’ শব্দটি এবার ভিন্ন অর্থে উঠে এসেছে। এবার সাত গোল নয়, বরং ৭ মিনিটের দুর্দান্ত ঝড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।ম্যাচজুড়ে ইংল্যান্ডের রক্ষণ আর্জেন্টিনাকে আটকে রাখলেও শেষ দিকে আলবিসেলেস্তেদের আক্রমণের তীব্রতা সামলাতে পারেনি তারা। শেষ মুহূর্তের দুই গোলেই বদলে যায় ম্যাচের ভাগ্য।এই জয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আর মাত্র একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি।স্কাই টাইমস/ এমএ/ ১৬ জুলাই

এবার ৭ মিনিটেই ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার