তিন সিনিয়র সাংবাদিক মিথ্যা, বিভ্রান্তিকর ও প্রপাগাণ্ডা ছড়িয়েছেন
তিন সিনিয়র সাংবাদিক (এম এ আজিজ, আনিস আলমগীর ও আব্দুন নুর তুষার) গতকাল রাতে তিনটা টেলিভিশনে আলাদা আলাদা টকশো করেন। সেখানে তারা মিথ্যা, বিভ্রান্তিকর ও প্রপাগাণ্ডা ছড়িয়েছেন।১.দিপ্ত টেলিভিশনে গিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১৪ লাখ কোটি টাকার লোন রেখে গেছেন। এমন দাবিটি বিভ্রান্তিকর। মূলত, ২০২৪ সালের আগস্টে হাসিনার আওয়ামী লীগ দেশি-বিদেশি মিলিয়ে মোট প্রায় ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল ঋণের বোঝা রেখে গিয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক বা বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১১৩.৫১ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ কোটি টাকা)।এম এ আজিজ ওই টকশোতে কথা বলতে গিয়ে আরো একটি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন- ট্রাফিক সিগনালে এআই বসিয়েছে বিএনপি। কিন্তু জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার (সোনারগাঁও মোড়) এবং বাংলামোটরসহ ঢাকার ৭টি গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রযুক্তিতে তৈরি আধুনিক সিগন্যাল বাতি মূলত ২০২৫ সালের ৩০ আগস্ট পরীক্ষামূলকভাবে চালু করা হয়।পরদিন, অর্থাৎ ৩১ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) এই বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে কিছু সরকারি ও গণমাধ্যমের নথিতে এর আনুষ্ঠানিক পাইলট কার্যক্রম শুরুর তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫ হিসেবেও উল্লেখ করা হয়েছে।২. সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর চ্যানেল এস'এর এক টকশোতে একটি বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি বাচ্চু (আবুল কালাম আজদ) রাজাকারের ক্ষেত্রে সরকার বা আদালত যে ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে (উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে তাকে জামিন প্রদান) তা শেখ হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে মন্তব্য করেছেন।তিনি বোঝাতে চেয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার ক্ষেত্রেও সরকার একই ধরনের আইনি নমনীয়তা বা নিয়ম প্রদর্শন করবে। যদিও বাচ্চু রাজাকারের মামলাটি ছিল 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল'র অধীনে একটি নির্দিষ্ট যুদ্ধাপরাধের বিচারের আইনি কাঠামো, যা পুরোপুরি একটি ভিন্ন আইনি প্রক্রিয়া। অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে উত্থাপিত অভিযোগগুলো জুলাই গণহত্যা, গুম, খুন, এবং রাষ্ট্রীয় নিপীড়নের মতো অসংখ্য জামিন অযোগ্য জঘন্য অপরাধ। অথচ তিনি কত সহজেই দুটি ভিন্ন ধরনের মামলার আইনি ও সামাজিক প্রেক্ষাপটকে একই কাতারে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ৩. তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার 'নিউজ ২৪'র টকশোতে সংবিধানের 'ইটারনিটি ক্লজ' বা অপরিবর্তনীয় ধারা নিয়ে আলোচনা করতে গিয়ে ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ভারতের উদাহরণ দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, এই দেশগুলোতে সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। তবে তার এই বক্তব্যের প্রেক্ষাপটটি কিছুটা অসম্পূর্ণ। যদিও এই দেশগুলোতে নির্দিষ্ট সাংবিধানিক কাঠামোর মূল ভিত্তি (রিপাবলিকান ফর্ম বা ডেমোক্রেসি) পরিবর্তনের ওপর আইনি বাধ্যবাধকতা রয়েছে।কিন্তু আব্দুন নুর তুষার বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেছেন; যা ইঙ্গিত দেয়, সংবিধানে কোনো ধরনের সংশোধন বা পরিবর্তনই অসম্ভব, যা আইনগতভাবে পূর্ণাঙ্গ চিত্র নয়। বেশিরভাগ ক্ষেত্রে, এই 'অপরিবর্তনীয়' ধারাগুলো নির্দিষ্ট কিছু মৌলিক মূল্যবোধকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু তা সংবিধানের অন্যান্য সাধারণ সংশোধনী প্রক্রিয়ার পথ সম্পূর্ণ রুদ্ধ করে না।একই টকশোটে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, আগের সংবিধানে '৭ এর ক' (7A) ধারায় বলা ছিল এই ধারাগুলো 'কখনোই কোন অবস্থায় পরিবর্তন করা যাবে না'।যদিও তার দেয়া এই তথ্যটি ভুল। ব্যারিস্টার শামীম সংবিধানের দুটি ভিন্ন ধারার বিষয়বস্তু গুলিয়ে ফেলেছেন। সংবিধানের ৭ক (7A) ধারাটি মূলত সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল বা সংবিধান লঙ্ঘনকে 'রাষ্ট্রদ্রোহিতা' হিসেবে সংজ্ঞায়িত করে। আর কোনো ধারা বা বিষয় অপরিবর্তনীয় রাখার যে নীতি (ইটারনিটি ক্লজ), সেটি বাংলাদেশের সংবিধানের ৭খ (7B) ধারায় রয়েছে। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত এই ৭খ ধারায় বলা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো বা নির্দিষ্ট কিছু অংশ কোনোভাবেই সংশোধন বা পরিবর্তন করা যাবে না।লাইভ টকশোগুলোতে আলোচকদের দেওয়া অসত্য বা বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে উপস্থাপকদের তাৎক্ষণিক ফ্যাক্ট চেকিং বা কাউন্টার কোশ্চেন করার ঘাটতি দেখা যাচ্ছে। কোনো যাচাই ছাড়া এমন ভুল তথ্য প্রচারিত হওয়ার ফলে টকশোগুলো তথ্যের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।স্কাই টাইমস/ এমএ/ ১৬ জুলাই