নয়াদিল্লিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শেখ হাসিনার প্রস্তাবিত সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় দলের কয়েকজন নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শুক্রবার রাতে নির্ধারিত বৈঠকটি সরাসরি আয়োজনের পরিবর্তে অনলাইনে অনুষ্ঠিত হয় বলে দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে জানা গেছে।আওয়ামী লীগের ওই নেতা জানান, ভারতীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই প্রস্তাবিত সরাসরি বৈঠকের খবর বাইরে চলে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য ভবিষ্যতে যাতে আগেভাগে প্রকাশ না পায়, সে বিষয়েও নেতাদের সতর্ক করেন তিনি।এর আগে নয়াদিল্লিতে শেখ হাসিনার অবস্থানস্থলে সরাসরি বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। বৈঠকে অংশ নিতে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লিতে পৌঁছেও গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন এনে বৈঠকটি ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করা হয়।ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথাবৈঠকে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে ওই নেতা জানিয়েছেন। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আরও জোরালোভাবে আলোচনা চালানোর কথাও তিনি বলেছেন বলে দাবি করা হয়েছে।২০২৪ সালের গণ আন্দোলেন সময় হত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। দলে আসতে পারেন সায়মা ওয়াজেদ পুতুলবৈঠকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।সূত্রটির দাবি, আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুতুলকে দলের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে তার কোনো আনুষ্ঠানিক পদ নেই।মৃত্যুদণ্ডে দণ্ডিত নেতাদের বক্তব্যসম্প্রতি মৃত্যুদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগের সাত নেতার কয়েকজনও অনলাইন বৈঠকে যুক্ত হয়েছিলেন। বৈঠকে তারা নিজেদের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।নেতাদের বয়স ও সাংগঠনিক জ্যেষ্ঠতা বিবেচনায় নিয়ে কয়েকজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা নিজেদের আইনি ও ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে বৈঠকে অবহিত করেন।দিল্লিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবেদনশীলতাভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এর আগে কূটনৈতিক সংবেদনশীলতা তৈরি হয়েছে।বাংলাদেশ সরকার এর আগে ভারতীয় ভূখণ্ড থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি শেখ হাসিনাকে ঘিরে আয়োজিত অন্তত একটি অনুষ্ঠানের সঙ্গে ভারতীয় সরকারের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এবং সেটিকে বেসরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।এই প্রেক্ষাপটে নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসার পর সেটি বাতিল করে অনলাইনে নেওয়ার বিষয়টি দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাড়তি সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।তবে বৈঠকের ধরন পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আওয়ামী লীগ বা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, সম্ভাব্য দেশে ফেরা এবং আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্বিন্যাস—এই তিনটি বিষয়ই শুক্রবারের বৈঠকের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে দলীয় সূত্রের দাবি।—ডেইলি ওয়াদাস্কাই টাইমস/ এমএ/ ১৯ সেপ্টেম্বর