উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ।শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগ্রিনি প্রপার্টিজে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্টুডিওর ভেতরের বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে সিসি ক্যামেরাসহ স্টুডিওতে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।হামলার পর স্টুডিওর কক্ষগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র এবং ভাঙচুরের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় স্টুডিওর মালামাল ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যও পাওয়া যায়নি।রাতে লাইভে সালমান মুক্তাদির নিজে বলেন বিএনপির নেতাকর্মীরা তার থেকে চাঁদা দাবি করেছে কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। তাই চাঁদাবাজরা ক্ষুব্ধ হয়ে হামলা করে সালমানের স্টুডিও তে। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন : আপনি টেনশন নিবেন না এটা বাংলাদেশে নরমাল!। উক্ত ঘটনায় এখনো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।স্কাই টাইমস /এমএ / ২৭ সেপ্টেম্বর